amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২৫, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

(২৫ মে) বৃহস্পতিবার বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামুজা গ্রাম থেকে মারিয়া বেগমের (২২) নামের এক ভারসাম্যহীন গৃহবধূর লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, মারিয়া বেগম উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রামের মো. কাওসার এর স্ত্রী। শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, গৃহবধূর স্বামী পেশায় একজন কৃষক।  বুধবার বিকালে গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে যান। পরে বিকাল পৌনে পাঁচটায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, প্রায় ৫ বছর আগে কাওসারের সাথে তার মেয়ে মারিয়ার বিয়ে হয়। মেয়ের স্বামীর বাড়ি তার বাড়ির পাশে। তার মেয়ে অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ের চিকিৎসাও চলছিল।

এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।