amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে তিনটি বাছাই মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২৫, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তায় চাল ভর্তি করায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার দুবলাগাড়ী,বাগড়া ও চকপোতা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) এসএম রেজাউল করিম। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, তিনটি চালকল ও বাছাই মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় যমুনা প্রসেসিং অটো রাইচ মিলের ম্যানেজার লিটন মিয়াকে ২৫ হাজার টাকা, সততা অটো রাইচ মিলের ম্যানেজার ফয়সাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং রজনীগন্ধা বাছাই মিলের চালক উজ্জল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বগুড়ার পাট অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল হালিম ও শেরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।