amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জু‌লিও কুু‌রি শান্তি পদক প্রা‌প্তির উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান উদযাপন

হাবিব হাসান, স্টাফ রিপোর্টার
মে ২৯, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাঙালি জাতির মুক্তির আন্দোলন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “বিশ্ব শান্তি পরিষদ” কর্তৃক ১৯৭৩ সালের ২৩ মে “জুলিও কুরি” শান্তি পদক উপল‌ক্ষে ভালুকা উপ‌জেলা প্রশাসনের আ‌য়োজ‌নে ৫০ বছর পূ‌র্তি‌তে ঐতিহাসিক এ দিনটিকে যথাযোগ্য মর্যাদার জন‌্য আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ২৮ মে র‌বিবার বিকা‌লে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে হলরু‌মে অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বাংলা‌দেশ আওয়ামীলীগ ভালুকা উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা পৌর মেয়র ডা. মো. মেজবাহ উদ্দিন কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ম‌ল্লিকবাড়ী ইউ‌পি চেয়ারম‌্যান আকরাম হোাসাইন ও অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।