বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগঠন উপ পরিষদ ও প্রশিক্ষণ উপ পরিষদের নারীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার মুন্সিগঞ্জের কোটগাঁওস্থ অফিস কার্যালয়ে দুপুর তিনটা থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা পরিষদ মুন্সিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট নাসিমা আক্তার।
গঠনতন্ত্র ও ঘোষণাতন্ত্রের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের বহুমুখী কার্যক্রম বিষয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক সালমা আক্তার ও নাসরিন সাকি এবং নারী নির্যাতন রোদে বাস্তব কাজের ধারা বিষয়ে প্রশিক্ষণ সম্পাদক রাজকুমারী মুখার্জি ।
মডারেটর এর বক্তব্য শেষে প্রার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে নারী নির্যাতনের প্রতিরোধের উপায় ও নারী নির্যাতনের প্রতিরোধে মহিলা পরিষদের কার্যক্রম বিষয়ে গ্রুপ কার্যক্রম সম্পন্ন করেন। প্রশিক্ষণে জেলা কমিটি ও বিভিন্ন পাড়া কমিটির নতুন সদস্যরাও উপস্থিত ছিলেন ।

