amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কামাল উদ্দিন রানা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

ডিআইইউ প্রতিনিধি:::
জুলাই ১৯, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন এর কান্দাপাড়া গ্রামের কৃতি সন্তান ছাত্রনেতা মো. কামাল উদ্দিন রানা

বৃহস্পতিবার ( ১৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর স্বাক্ষরিত চিঠিতে কামাল উদ্দিন রানা কে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হলের সফল সভাপতি এবং নেত্রকোনার জেলার ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল উদ্দিন বলেন,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ও সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের সহযোগি হয়ে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ছাত্রলীগ কর্মী। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই। জননেত্রী দেশত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাবো।

এদিকে ছাত্রনেতা মো. কামাল উদ্দিন রানা অর্জিত এই সাফল্যে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্র সমাজ, ও সর্বাস্তরে মানুষ সবাই আনন্দিত।
তাই ১৯ এ জুলাই বুধবার বিকাল ৩ ঘটিয়া নাজিরপুর ইউনিয়ন এর দলীয় কার্যলয় আনন্দ মিছিল বের বের করা হয় পরে ইউনিয়ন জুড়ে মিষ্টি বিতারন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও সেচ্ছাসেবক লীগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।