মুন্সিগঞ্জে শান্তি সমাবেশ ও পদযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপি-জামাত জোটের দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে এই পদযাত্রার আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বুধবার বিকাল সাড়ে পাঁচটায় মুন্সীগঞ্জস্থ জেলা শহরের পুরাতন কাচারি চত্বরে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
পদযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শান্তি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পদযাত্রা ও শান্তি সমাবেশ কর্মসূচিতে আরো অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু, কাউন্সিলর সোহেল রানা রানু, ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

