আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচন করতে চায়না। তারা চায় পেছনের দরজা দিয়ে যদি কেউ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়।
শুক্রবার ( ২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। হত্যাকান্ডের বিচার যেন না হয় আইন করেছে। হত্যাকারীদের চাকুরি দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছে, বিরোধী দলের নেতা বানিয়েছে। আর জামায়াত আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করেছে। আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে। এখন তাদের সাথে রাজনীতি করতে হলে শক্ত হাতে করতে হবে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১৯৪৮ সাল থেকে শুরু করে কারো সাথে আপোষ না করে বাংলাদেশের মানুষের অধিকার এবং স্বাধীকার আদায়ের জন্যে সংগ্রাম করেছে। অন্যদিকে আপোষহীন নেতাকে বিএনপি জামায়াত হত্যা করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি জামায়াত দেশ চালিয়েছে। একবারও বিচার করে নাই। বরং আইন করে বিচার প্রক্রিয়া বন্ধ করেছে। তারা চেস্টা করেছে যেন বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়। তারা চেস্টা করেছে বাংলাদেশের গ্যাস বিক্রি করে দেয়ার জন্য। তারা চেষ্টা করেছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমারা ২০০৪ সালের ২১ আগষ্ট ভুলে যায় নাই। এই ষড়যন্ত্র তারা করবেই।
আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন কমিশনের দায়িত্বে সম্পূর্ণ নির্বাচন হবে। তত্বাবধায়ক সরকার আর হবে না। বাংলাদেশের সব্বোর্চ আদালত রায় দিয়েছে তত্বাবধায়ক সরকার অবৈধ। বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাশ করে সংবিধান থেকে সেটা বের করে দিয়েছে। আর সেখানে ফিরে যাওয়া যাবে না। আর সেখানে ফিরে যাওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনা তাদের সৃষ্টি করা তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেলে পৌছে দিয়েছেন।
তিনি বলেন, আজকে বড়বড় শত্রুদের মোকাবেলা করতে হবে। তাদের মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ ভাবে জামায়াত বিএনপির ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎত অন্ধকার। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশ আবার একটা নৈরাজ্যের দেশ হয়ে যাবে। আমরা আর অতীতে ফিরে যাব না। আমরা উন্নয়নের রেল লাইনে উঠে গেছি। আমরা ২০৪১ সালে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে উপহার দেবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো।
খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহহ ভূঞার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এম.জে হাক্কানী, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

