amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ
জুলাই ২৫, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় এমপি বজলুল হক হারুন মৎস্য সপ্তাহ’র শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে ভার্চুয়ালী উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মো. মোজ্জাম্মেল হক। এছাড়াও এ সময় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য জীবি ভাইয়েরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সড়ক র‌্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণে অংশ নেয় অতিথিরাসহ উপস্থিত সকলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।