amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে আজাদ তালুকদারের মাগফেরাত কামনায় মিলাদ দোয়া

এম ওসমান গনি, হাটহাজারীঃ
আগস্ট ৪, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

একুশে পত্রিকার সম্পাদক মরহুম আজাদ তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় হাটহাজারীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ইমাম শেরে বাংলা (রহঃ) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়ায় সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপদেষ্টা আবুল বাশার, নির্বাহী সদস্য শ্যামল নাথ।

বক্তারা মরহুমের জীবনের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। মৃত্যুর আগ পর্যন্ত যিনি সংবাদ নয় কেবল সাংবাদিকদেরও খোঁজখবর নিয়েছেন তিনি আজাদ তালুকদার। তিনি সকল সাংবাদিকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপুরণীয়।

এসময় অর্থ সম্পাদক আবু শাহেদ, দপ্তর সম্পাদক আবুল মনছুর, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, প্রচার সম্পাদক আবু নোমান সদস্য এরশাদ আলি, মেখল ইউপি ৯ নং ওয়ার্ড সদস্য সৈয়দ মোঃ নেজাম উদ্দিন, রবি চৌধুরী, ব্যবসায়ী হারুন উর রশিদ কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। এ

সময় হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর পিতা মাওলানা মোঃ শফিউল আলম কুরাইশীর সুস্থতায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।