ময়মনসিংহের ভালুকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসুচী পালিত হয়। এতেসভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলাচনা শেষে শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

