amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় জঙ্গি আস্তনায় অভিযানে ৪ পুরুষ, ৬ নারী ও ৩ শিশু আটক

নিরেন দাস:::
আগস্ট ১২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়া কর্মধা ইউনিয়ন টাট্টিউলি এলাকায় জঙ্গি আস্তনায় অভিযান পরিচালনা করেন ঢাকা কাউন্টার টেররিজম পুলিশ।

সেখান থেকে ৪ পুরুষ ৬ নারীসহ ৩ শিশুকে আটক করেছে ঢাকা কাউন্টার টেররিজম পুলিশ ।
জঙ্গি এ আস্তনা থেকে আরো অন্তত ১৫- ২০ জঙ্গি পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রশাসন।

গত শুক্রবার সকাল থেকে রাতভর এ আস্তনাটিতে অভিযান পরিচালনা শেষে আজ (১২ জুলাই) শনিবার সকাল ৬টায় ঢাকা কাউন্টার টেররিজম পুলিশের সহকারী কমিশনার শফিকের নেতৃত্বে অভিযান থেকে ৩ কেজি বিস্ফোরক, ৫০ টি ডানোনেটর, নগদ প্রায় ৩ লক্ষ টাকা, জঙ্গি সদস্যদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার ( ১১ জুলাই) রাত ৮টার পর থেকে উপজেলার কর্মধা ইউনিয়ন পূর্ব টাট্টিউলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত বাড়ি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাহমুদা আক্তার বলেন, যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে; ওই বাড়ির বাসিন্দারা এলাকায় স্থানীয় নয়।
কয়েক দিন আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছে তারা।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি পাহাড়ে অভিযান চালাচ্ছে সিটিটিসি। সেখানে নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিমের সঙ্গে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও ঘটনাস্থলে আছে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে- কুলাউড়ায় আস্তানা তৈরি করা ‘জঙ্গিরা’ ‘ইমাম মাহদির কাফেলা’ নামক সংগঠনের সদস্য।
বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।