amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ৯, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংসদ নির্বাচনের আগে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত থাকবেন। এতে রাষ্ট্রপতির কাছে কমিশন তার প্রস্তুতি অবহিত করবে। নির্বাচনকে ঘিরে চলমান পরিস্থিতি, ভোটের তফসিলসহ সার্বিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির কোন পরামর্শ ও নির্দেশনা থাকলে তা শুনবে কমিশন। কারণ রাষ্ট্রপতি হলেন ইসির সাংবিধানিক অভিভাবক।

নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সম্ভাব্য তারিখ ধারণা করা হচ্ছে ১৪ বা ১৫ নভেম্বর। এর মাঝে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে কমিশন।

এ দিকে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইইউ ও কমনওয়েলথ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।