amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির সভাপতি ড. বাছির, সম্পাদক সেলিম

মোস্তাকিম আহমেদ, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরকে সভাপতি ও লিরিক গ্রুপের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ সেলিম(সিআইপি) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ শনিবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা সমিতির সাধারণ সভা শেষে উক্ত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।

১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন যথাক্রমে
১.বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল (হক চৌধুরী, পিপিএম
সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন)
২.কাজী মো. আমিনুল ইসলাম(সাবেক মূখ্য সচিব, প্রধান মন্ত্রীর কার্যালয়) ৩.লে. জে. মো. শামসুল হক উপদেষ্টা (অবঃ)(সাবেক মহ-পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)
৪.মো. গোলাম রব্বানী (সাবেক সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। ৫.কাজী মো. শফিকুল ইসলাম (এফবিসিসিআই এর সাবেক সহ- সভাপতি এবং প্রতিষ্ঠাতা আলহাজ কাজী শফিকুল ইসলাম) ৬. মোশারফ হোসাইন ( সাবেক রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস এ্যাডমিনিস্টেশন একাডেমী) ৭. বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী, বিপিএম (সাবেক অতিরিক্ত আইজিপি এবং সাবেক রেক্টর, পুলিশ স্টাফ কলেজ) ৮. ব্রি. জে. মো. জাফর উল্লাহ খাঁন (অবঃ) (সাবেক সেনা কর্মকর্তা) ৯.মো. হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম (সাবেক অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ)
১০.ড. এম. হারুনুর রশিদ (সাবেক অধ্যাপক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

তাছাড়া ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে ৪ জন সহ-সভাপতি হিসেবে আছেন যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদড. মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান জাহান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ড. তোফাজ্জাল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ডা. এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এ এস এম লোকমান, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. ইকবাল হোসেন,দপ্তর সম্পাদক হিসেবে আছেন মুহাম্মদ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে আছেন মো. রিপন মিয়া, আইন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জহিরুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক হিসাবে আছেন মোজাহিল উজ্জামান চৌধুরী তারেক,মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দিল আফরোজা বেগম, প্রচার সম্পাদক হিসেবে আছেন বাংলাদেশ পুলিশের এএসপি মো. সালাহ উদ্দিন রাব্বি, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বিসিএস শিক্ষা ক্যাডার মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী পিটু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন গোলাম মুহিত ওসমানী, ত্রান ও দূর্যোগ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. দেলোয়ার হোসাইন ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মো. শাহজাহান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন তাসমিয়া সরকার, এছাড়া আরও রয়েছেন ১০ জন কার্যনির্বাহী সদস্য।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত বক্তারা বিজয়নগরবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে উল্লেখ করে বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্মান এবং একতার দৃঢ় মনোভাব নিয়ে সবাই এগিয়ে আসলে একযোগে কাজ করা সম্ভব এবং ক্ষুধা,দারিদ্রমুক্ত, শতভাগ শিক্ষিত স্মার্ট সমাজ বিনির্মান সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।