আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন।
বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। ঘোষণা অনুযায়ী, রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

