amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুন, দগ্ধ ১

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।

তিনি জানান, রাতে যাত্রাবাড়ী মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নি নির্বাপন করে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

উল্লেখ্য, সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার হরতালে পর একদিনি বিরতি দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।