amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ২৩, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারো দেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। এটি দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি প্রথমে লঘুচাপ থেকে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে মিগজাউম (Migjaum) নামটি মিয়ানমারের দেওয়া। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে ২৫ নভেম্বর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরের দিন রূপ নিতে পারে লঘুচাপে। এরপর এটি পশ্চিম ও উত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় এসে রূপ নিতে পারে নিম্নচাপে।

এরপর আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে মিগজাউম।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বর্ধিত পাঁচদিনে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তিনি জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।