হাটহাজারী কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ মাহবুবুল বশর (৭০) এর মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন। তিনি উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তান।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বিভিন্ন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) ইছাপুর স্কুলের মাঠে জুমার নামাজের পর নিহতের জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল আমাদের মুক্তকণ্ঠ, সামাজিক, রাজনৈতিকসহ শোক প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

