amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেনে নিন আগামী ৭২ ঘন্টার আবহাওয়া

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ২৬, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

রোববার থেকে আগামী ৩ দিনের (পরবর্তী ৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবারের (২৭ নভেম্বরের) মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে আরও বলা হয়, প্রথম দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে শনিবার (২৫ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে।

এছাড়া আজ সকালে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। পাশাপাশি আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আর সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।

এদিকে, সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, তৃতীয় দিনের (২৮ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।