দৈনিক যায়যায়দিন ও আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এবং আমাদের মুক্তকণ্ঠের সহসম্পাদক মোহাম্মদ জিপন উদ্দিনের দাদি আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন)।
২৯নভেম্বর (বুধবার) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
আজ বাদ আছর জানাযা শেষে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ি জামে মসজিদ মাঠে জানাযা নামাজের পর সেখানেই তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে উনি ৩ছেলে সন্তান ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল আমাদের মুক্তকণ্ঠ পরিবার, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

