amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জনগনের ভালোবাসায় সিক্ত হলেন মোশতাক আহমেদ রুহী

রিপন মিয়া::
ডিসেম্বর ১, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

জনগনের ভালোবাসায় সিক্ত হলেন মোশতাক আহমেদ রুহী। নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীকে বরণ করে নিয়েছে দুর্গাপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলার প্রবেশমুখ রাস্তার দু’পাশে হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা।

পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসলে মোশতাক আহমেদ রুহীকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।আপনাদের আস্থা ,বিশ্বাস ও ভালোবাসা ছিল বলেই আমি নৌকার মনোনয়ন পেয়েছি। দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখব। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।