amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সদর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু মত বিনিময় সভা

জামালপুর জেলা প্রতিনিধি:
ডিসেম্বর ১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর আসনের এমপি প্রার্থী আলহাজ রেজাউল করিম রেজনু সিআইপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার সকালে তামালতলাস্থ আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর আসন থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি যদি নির্বাচিত হই; তাহলে জামালপুর সদর উপজেলাকে ঢেলে সাজাবেন এবং উন্নয়নের গতি অব্যাহত রাখবেন।

বিগত দিনের জামালপুর আর নতুন ভাবনার জামালপুরকে তুলনা করতে পারবেন। এ জন্য তিনি ভোটার, সুশীলসমাজ, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় দুর্দিনের ত্যাগী এবং সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।