গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০-১২ জন। নিহত ওই ব্যক্তি মুরগির ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন ভাওয়াল রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, চলছে উদ্ধার তৎপরতা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

