amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ১৩, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালের জন্য বিদেশ থেকে ৩০ লাখ ৬৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। এতে সরকারের ২৫ হাজার ৮১৫ কোটি টাকার বেশি খরচ হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো কোম্পানি থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ বাবদ ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া আবুধাবি থেকে ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।