amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান। এ ছাড়া অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার মোঃ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।