amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য হলেন ম্যানেজমেন্ট বিভাগের নুসরাত জাহান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ বর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: রিফাত-উর-রহমান।

এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নুসরাত জাহান। ফখরুল-রিফাত প্যানেলে যুক্ত হয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।

প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় নির্বাচনে সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফখরুল-রিফাত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। রোববার (১৭ ডিসেম্বর) নবনির্বাচিত সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন। এই কমিটি দায়িত্ব পালন করবেন আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।

এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমিতির অন্যান্য পদে নির্বাচিত হয়েছে –
সমাজবিজ্ঞান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ (সহ-সভাপতি), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম (কোষাধ্যক্ষ), অর্থনীতি বিভাগেত সহকারী অধ্যাপক শারমিন সুলতানা (যুগ্ম সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নুসরাত জাহান ছাড়াও আরও নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায় ও বিজন কুমার এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী দোলন।

চলতি বছরের ৯ জুলাই থেকে অত্যন্ত সফলতার সাথে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সহকারী অধ্যাপক নুসরাত জাহান।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার জিওনবুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৯ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এখন পর্যন্ত তার গবেষণার ঝুলিতেও রয়েছে প্রায় ২০ টি গবেষণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।