amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ২৩, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় তিনি এই কথা বলেন।

মঈন খান বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরদিকে একইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। বাধা দিয়ে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ার করে; ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপির শরিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।