amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

adnan
ডিসেম্বর ২৩, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজরীতে আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ডিসেম্বর) সকলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৮ম তম বৃত্তি পরীক্ষায় পৌরসভার ১৪টি বিদ্যালয়ের ১৩১জন এবং উপজেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ গ্রহণে মনোরম পরিবেশে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষার্থীরা এসময় বৃত্তির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এধরনের বৃত্তি পরীক্ষার ফলে আমাদের মেধা বিকাশিত হয় এবং আমরা ভালো কিছু শিখতে পারি।

এসময় পরীক্ষা পরিদর্শন করেন, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পীরে ত্বরিকত মাওলানা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, কেন্দ্রীয় পরিচালক মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী, আজিমপাড়া বায়তুল আজিম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ মিয়া সাদেকী, শাহ্ রজভিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু তালেব আলকাদেরী, কাজীপাড়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবু হানিফ।
হাটহাজারী রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা মোমিনা আক্তার মুক্তা, কুরআন ও ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালক এইচ.এম নুরুল আলম, মনির’স এডমিশন কেয়ার স্বত্ত্বাধিকারি মনির উদ্দীন, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক এইচ.এম সোলায়মান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, উপ পরিচালক এইচ.এম সাইফুল ইসলাম , পরীক্ষা নিয়ন্ত্রক (সচিব) এইচ.এম এরশাদ, আলী আকবর, ওয়াহিদ, রায়হান উদ্দিন, সোহেল, ডা: নাজমুল হোসাইন, সাইফুল, জিহাদ, পারভেজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।