amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে আটজন আটক

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে থানার পুরাতন স্টেশন রোড গণি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মো. হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।