amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে বন্ধুদের একতা প্ল্যাটফর্ম’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ২৫, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জের বন্ধুদের একটা প্ল্যাটফর্ম নামের একটি সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ এবং কার্যকরী কমিটি গঠন করা হয়।

এসময় সংগঠনের সদস্য শরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের সহকারি পরিচালক আরিফ হোসেন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল পাটোয়ারী, এবং সংগঠনের প্রধান উপদেষ্টা তোফাজ্জল হোসেন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন- তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের সদস্যবৃন্দ, সংগঠনের সদস্য মাওলানা মনির হোসেন,
ইয়াসিন হোসেন সাকিল হোসেন মেহেদী হাসান শুভ সহ শতাধিক সদস্য বৃন্দ এবং স্থানীয় পেশাজীবী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল ইসলাম সুমন বলেন, দেশ ও জাতি গঠনের জন্য মেধাবী ছাত্র তৈরিতে আমাদের কাজ করতে হবে। এই দেশ এবং মানুষের উন্নয়নে আমাদের কাজ করতে হবে সকলকে। দেশের মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য থেকে সকলকে এগিয়ে আসতে হবে আর্তমানবতার সেবায়।

সভাপতির বক্তব্যের আরিফ হোসেন সুমন বলেন, ২০২০ সালে ২৪ ডিসেম্বর সংগঠনের পরিচালক মনির হোসেন এর হাত ধরে এই সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়। জাতীয় দুর্যোগ,করোনা মহামারী সময় সাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং খাদ্য সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে ছিলাম।

তিনি আরও বলেন, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, বিয়েতে সাহায্য প্রধান, রক্তদান কর্মসূচি চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষেরোপন কর্মসূচি সহ অসংখ্য সামাজিক কর্মযজ্ঞ আমরা পরিচালনা করে আসছি।

অনুষ্ঠানে সংগঠটির প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের জন্য দোয়ার আয়োজন, শীতবস্ত্র বিতরণ এবং কার্যকরী কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।