amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই বাইক চালক নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে বাইক ও পিকআপের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক মাসুদ উল্লাহ মারা গেছে। চমেক চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার সে মারা যান বলে জানান তার বন্ধু আরমান।

মাসুদের পরিবারের বরাত দিয়ে সে জানায়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চমেক রেফার করলে সেখানে ভর্তি করে চিকিৎসা শুরু করে কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু তার আধ ঘন্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাসুদ।

উল্লেখ্য, আজ (সোমবার) বেলা সাড়ে ১২ টার দিকে হাটহাজারী পৌরসভাধীন মুন্সির মসজিদ এলাকা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাসুদ। সে ওই পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।