amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ের সংগঠক মরহুম ইঞ্জি. আশরাফ উদ্দীনের স্মরণে দোয়া মাহফিল

মুক্তকণ্ঠ ডেস্ক:
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ের আলোচিত সমাজকর্মী, সংগঠক ও সামাজিক সংগঠন শান্তিনীড়’র সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন সোহেলের আকস্মিক মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১।

শক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বড়তাকিয়ায় খইয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বপ্নতরী-৭১ এর নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা’র পরিচালনায় ও সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তাপস দে’র সার্বিক সহযোগিতায় স্বরণসভায় স্মৃতিচারণ করেন আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দিল মোহাম্মদ, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, দুর্বার প্রগতি সংগঠন এর সাবেক সভাপতি মোঃ সজিব খান, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মেসকাতুর রহমান অনিক, অভিযান ক্লাবের সভাপতি শওকত হোসাইন, আদর্শ গ্রাম শেখ টোলার সভাপতি চৌধুরী তপু, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম আসিফ, স্বপ্নতরী-৭১ এর সমন্বয়ক ওমর ফারুক সাকিব, সিনিয়র সহ সভাপতি মোঃ মোবারক হোসাইন।

এতে উপস্থিত ছিলেন- মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসাইন, স্বপ্নতরী-৭১ নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুন নবী, সাবেক অর্থ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বেলাল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, পাঠাগার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন নিশাত , ধর্মীয় সম্পাদক সালমান হোসেন প্রমুখ।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ জাকির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।