amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইন্টার সেকশন ট্যুরনামেন্ট এর চ্যাম্পিয়ন টেক্সটাইল বি।

নিটার প্রতিনিধি মো. রুবায়েত রশীদ
জুলাই ১৪, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৩ জুলাই বিকাল ৪.৩০ এ সাভারের নয়ারহাট এ অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারের সেন্ট্রাল ফিল্ডে নিটার ১০ম ব্যাচের ইন্টার সেকশন ফুটবল ট্যুরনামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

সেখানে টেক্সটাইল এ সেকশন মুখোমুখি হয় টেক্সটাইল বি সেকশন এর। এবং খেলার শুরু থেকে আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে ওঠে, তবে গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর ন্যায় টেক্সটাইল বি সেকশনের গোলবার আগলে রাখেন আফনানুল হক। অন্যদিকে আজ যেন টেক্সটাইল এ কে পেয়ে রূদ্র মুর্তি ধারন করেন অধিনাক শাকিল। তার হ্যাট্রিকে টেক্সটাইল এ সেকশনকে ৩-০ ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন টেক্সটাইল বি সেকশন।

মাদকমুক্ত ক্যাম্পাস ও একঘেয়ে ইঞ্জিনিয়ারিং লাইফের ক্লান্তি দূর করতে নিটারের শিক্ষার্থীরা সর্বদা খেলাধুলাকে বেছে নেয় এবং নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব সর্বদা বিভিন্ন ট্যুরনামেন্ট আয়োজন করে ক্যাম্পাস লাইফকে আরো বেশি উৎসব মুখোর করে রাখে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।