ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট এর অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এর শিক্ষার্থীদের একটি দল BUBT তে অনুষ্ঠিত International Collegiate Programming Contest (ICPC) প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছে। BUET, DU, JU, NSU, SUST, CU, MIST, AUST, IUT, Brac University সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৩৪ টি দলের মধ্যে “NITER CodeSpecters” দলটি যোগ্যতা অর্জন করেছে।
ICPC প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব BUBTএ ৪ই নভেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল। NITER কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং(CSE) এর শিক্ষার্থীদের দলটি প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তারা তাদের অধম্য মেধা কাজে লাগিয়েছে।
“NITER CodeSpecters” টিমটি গঠিত – চিন্ময় ভক্ত, নিলয় চন্দ্র সরকার, এবং ইফতেখার আহমেদ মিরাজ কে নিয়ে। যারা NITER-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ছাত্র। জনাব আনিছুর রহমান, সহকারী অধ্যাপক (সিএসই) তাদের কোচ এবং মেন্টর হিসাবে দলকে অনুপ্রাণিত করতে সেখানে ছিলেন।

